ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস চরম নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে।

রবিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় উপজেলা অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে।

তিনি বলেন, বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সবার দ্বারে দ্বারে ঘরে ঘরে শিক্ষাব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এক ধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরও চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।

শামা ওবায়েদ বলেন, আমাদের সন্তানদের যদি মানুষ করতে হয় ও তাদের সুন্দর একটি জীবন দিতে, তাহলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। আমাদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের ঠিকমতো পড়ার টেবিলে বসাতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন ও হাসান আশরাফসহ অনেকে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬