ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার Logo ২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, বর্তমান সময়ে যে জ্বালানী সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের জন্যে ৫ মাস যথেষ্ট নয়। সরকার সব সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এর মধ্যে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রিসভায় ১৮০ দিনের মাথায় রদবদল হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

আপডেট সময় ০২:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬