ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রীবাহী অটোরিকশাকে টেনেহিঁচড়ে শো-রুমে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২ Logo মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪ Logo মিশিগানে একাধিক গুলির ঘটনায় ৫ জন নিহত, সন্দেহভাজনেরও মৃত্যু Logo ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের Logo তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা Logo সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু Logo কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা Logo ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী Logo দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, কারণ কী? Logo শ্রীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধ, মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

চিকিৎসাক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে তাদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে তাদের নির্মূল করবই।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত অর্থ দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।

ফরহাদ হোসেন বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিগগিরই নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি এক সেকেন্ডও থাকার ইচ্ছে আমার নেই।

সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়, সেজন্য সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এই সভাপতি।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যাত্রীবাহী অটোরিকশাকে টেনেহিঁচড়ে শো-রুমে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২

সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬