ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ Logo তুন পে-নস্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায় Logo খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর Logo তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি Logo জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর Logo বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১২০ Logo শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী Logo প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বারবার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের প্রত্যাশা—বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।’

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সার্বিক কল্যাণ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬