ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে পর্দা টানলেন কোহলি

টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ৩৬ বছর বয়সে দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০১১ সালে অভিষেকের পর এই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটকে আধুনিক ভাবে গড়ে তোলায় বড় ভূমিকা রেখেছেন তিনি।

কোহলির এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মার অবসরের কয়েকদিন পরেই। দু’জনই এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। এখন তাঁরা শুধু ওয়ানডে ক্রিকেটে খেলবেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় কোহলি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে সময় এখন উপযুক্ত। তিনি লিখেছেন:

“টেস্ট ক্যারিয়ারে ১৪ বছর হয়ে গেল। যখন প্রথমবার সাদা জার্সি গায়ে দিয়েছিলাম, কখনো ভাবিনি এত দূর আসব। এই ফরম্যাট আমাকে পরীক্ষার মুখে ফেলেছে, গড়েছে, এমন শিক্ষা দিয়েছে যা সারাজীবন সঙ্গে থাকবে। সাদা জার্সির মধ্যে আছে ব্যক্তিগত সংগ্রাম আর এমন অনেক মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু আজীবন মনে গেঁথে থাকে। বিদায় জানানো কঠিন, কিন্তু মনে হচ্ছে এখনই সঠিক সময়। আমি আমার সবটা দিয়েছি, আর এই খেলা আমাকে তারচেয়েও বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ— এই খেলার প্রতি, আমার সতীর্থদের প্রতি, এবং সেই প্রতিটি মানুষের প্রতি যারা এই যাত্রায় আমাকে অনুভব করেছে। আমি সবসময় হাসিমুখে ফিরে তাকাবো আমার টেস্ট ক্যারিয়ারের দিকে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে পর্দা টানলেন কোহলি

আপডেট সময় ০২:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫