ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার কাজ পরিদর্শনে এসে এ কথা জানান প্রতিমন্ত্রী।

শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পর্যটন নগরীর জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

আপডেট সময় ০১:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬