ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরো ৫০০ বেড, উদ্বোধন কাল

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরো বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরো ৫০০ শয্যার নতুন একটি ভবন চালু হবে আগামীকাল শনিবার।

প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকাল ১০টায় নতুন এই ভবনটির উদ্বোধন করবেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যেই হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজ। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে।

এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

সরেজমিনে দেখা যায়, নতুন এই ভবনটি ১৫তলা বিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬