ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ Logo বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ Logo হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান Logo নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ Logo ইতালিতে তিন প্রবাসী খুন, নোয়াখালীতে স্ত্রী-কন্যসহ বাবুলের দাফন Logo গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির Logo ৩ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস Logo সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু Logo আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অপপ্রচার মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে পুলিশের মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, রাজধানীতে দেশী-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন; তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য।

তিনি বলেন, মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র অফিসারদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি সঠিক তদারকি থাকলে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হয়।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আলী হোসেন ফকির বলেন, আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই আমরা আইন ও জনগণের সেবক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার ক্রাইম, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ‘মিস ইনফরমেশন’ মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শনিবার বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

অপপ্রচার মোকাবিলা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

আপডেট সময় ০৮:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬