ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওমান নয়, হরমুজ খোলা যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে: আইআরজিসি Logo প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই Logo মেসির বাবা আর নেই! Logo সাড়ে ৬ বছরে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেছে ১৫ হাজার ৭১২ প্রাণ Logo তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শিগগিরই শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে কখনও যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo আধিপত্যের দ্বন্দ্বে নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ Logo সীমাবদ্ধতার মধ্যেও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

আধিপত্যের দ্বন্দ্বে নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেন মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে টিয়ারা গ্রামে ফেরার পথে আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারপিট করে শিশু মিয়ার লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ওমান নয়, হরমুজ খোলা যুক্তরাষ্ট্রের শর্ত মানার ওপর নির্ভর করছে: আইআরজিসি

আধিপত্যের দ্বন্দ্বে নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ০৫:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬