ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশকে অস্থির করতে একটি মহল চেষ্টা করছে : ফখরুল

দেশকে অস্থির করতে একটি মহল চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , ‘দেশকে নতুন করে গড়তে তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে নতুন করে দেশ গড়ার একটা আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশ ওপরে উঠতে থাকলেই একটি মহল নানা চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, যখন দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয়-অন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনে ফিরিয়ে দেয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন একটা সংসদীয় পদ্ধতিতে সরকারে গিয়ে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একইভাবে ১৯৭৫ সালে সেই ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন, আজকে আবার এ দায়িত্বে এসে পড়েছে তাদেরই পুত্র তারেক রহমানের দিকে ওপর।’

চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

এর আগে সকালে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

দেশকে অস্থির করতে একটি মহল চেষ্টা করছে : ফখরুল

আপডেট সময় ০২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬