ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ আগস্টের ঢাকা-টরেন্টো ফ্লাইট নিয়ে বিমানের নতুন নির্দেশনা

ইটালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিজি-৩০৬ উড়োজাহাজটি মেরামতের পর ঢাকায় ফিরবে। এজন্য বিজি-৩০৫ ফ্লাইটের যাত্রীদের আজ (৮ আগস্ট) সকাল ৯ টার মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। ফ্লাইটটির প্রস্থানের সময় নতুন করে দুপুর ১টা করা হয়েছে।

সেই সঙ্গে রোমে আটকাপড়া বিজি-৩০৬ ফ্লাইটের এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রওনা হয়ে সকাল সাড়ে সাতটায় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইট বিজি-৩০৬। কিন্তু সেখানে যান্ত্রিক ত্রুটি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি-৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি-৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৭:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬