ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহীসহ ১০ জনের মৃত্যু

পাকিস্তানের ব্রড পিক পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনা নির্মল পুরজার মৃত্যু হয়েছে। এ ছাড়া তার নেতৃত্বে থাকা ১০ জনের অভিযাত্রী দলের কেউই বেঁচে নেই বলে জানা গেছে।

এই দলে ৬ জন নেপালি এবং বাকিরা পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক ছিলেন।

শনিবার (১ আগস্ট) পর্বত এভারেস্ট ও ট্রেকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস এক বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে আন্তর্জাতিক এই পর্বতারোহী দলটি তুষারধসের কবলে পড়ে।

নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েন।

৪৩ বছর বয়সী নেপালি বংশোদ্ভূত বিশ্বখ্যাত এই ব্রিটিশ-নেপালি পর্বতারোহী আগে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ বাহিনী ‘গোর্খা’ রেজিমেন্টের সদস্য ছিলেন।

২০২১ সালে তার এই অবিশ্বাস্য কীর্তি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘১৪টি চূড়া: কোনো কিছুই অসম্ভব নয়’ বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলেছিল।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহীসহ ১০ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬