ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ।

শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই চীনের সাংহাইভিত্তিক এই সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের ১৬ জুলাই এই আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এআই উদ্ভাবনে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চায় ওয়াইকো। একইসঙ্গে এআই প্রযুক্তির বিকাশে একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এর লক্ষ্য। সংস্থাটি এমন নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখবে।

সংস্থাটির লক্ষ্য এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সুশাসন আরও জোরদার করা, যাতে সবার কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যায়।

গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রতিষ্ঠাকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। একইসঙ্গে ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও অভিন্ন সুবিধার নীতি অনুসরণ করে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এগিয়ে নিতে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬