ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo ঢাকায় সার্জিও গর-দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস Logo বিএনপি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে: রিজভী Logo থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী Logo মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: ডা. জুবাইদা রহমান Logo নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত Logo সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে হবে: মির্জা ফখরুল

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

তবে পুলিশ দাবি করেছে, হামলার কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলেন এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা হরিপুর বাজার থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে। হরিপুর থেকে গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর সিলেট শহরে প্রবেশ করার আগে হামলাটি হয়। বর্তমানে আমরা সুরমা গেইটে আছি।”

বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

এদিকে নিজের ফেইসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।”

ফেইসবুকে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভাঙা। ভেতরে বসে থাকা ব্যক্তির হাতের আঙ্গুলে রক্ত।

তবে জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত দিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল। হামলার ঘটনটি মিথ্যা।”

হামলার বিষয়ে শাহপরাণ থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

আপডেট সময় ১১:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬