ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা

দর অপরিবর্তিত রেখে আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময়ও দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা

আপডেট সময় ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬