ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত বোর্ডে ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী এ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মোহাম্মদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান বকাউল।

পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।

ট্রাস্টি হিসেবে আরও রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া পদাধিকার বলে অর্থ বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়ের সচিব; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে ট্রাস্টি হিসেবে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সদস্য-সচিব করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬