ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

আকাশে টানা একদিনের বেশি সময় কাটিয়ে নতুন ইতিহাস গড়ল এয়ারবাস

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কোনো বিরতি ছাড়াই টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে ফ্রান্সের তুলুজে অবতরণ করেছে এয়ারবাসের এ৩৫০ মডেলের একটি পরীক্ষামূলক বিমান। ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করা এই টেস্ট ফ্লাইটের মাধ্যমে বিরতিহীন দীর্ঘতম উড়ালের নতুন রেকর্ড গড়েছে এয়ারবাস।

বিমানটি উত্তর মেরু ও কানাডার আকাশপথ অতিক্রম করে এয়ারবাসের তুলুজ কারখানায় অবতরণ করে। এ ফ্লাইটে বিশেষভাবে তৈরি অতিরিক্ত জ্বালানি ট্যাংক ব্যবহার করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালে বোয়িং ৭৭৭ ২০০এলআরের ২১ হাজার ৬০১ কিলোমিটারের রেকর্ড ছাড়িয়ে যায় এয়ারবাস।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, যাত্রাপথে প্রায় ৩৬ লাখ মানুষ অনলাইনে বিমানটির অবস্থান অনুসরণ করেন। এটি ওয়েবসাইটটির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইট।

এটি ক্বান্টাসের প্রজেক্ট সানরাইজ কর্মসূচির অংশ। প্রকল্পটির লক্ষ্য অস্ট্রেলিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালু করা। ক্বান্টাস ইতোমধ্যে ১২টি এ৩৫০ ১০০০ইউএলআর বিমানের অর্ডার দিয়েছে। ২০২৭ সালের এপ্রিলে প্রথম বিমান সরবরাহ এবং একই বছরের অক্টোবরে সিডনি থেকে লন্ডনে দৈনিক ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

আকাশে টানা একদিনের বেশি সময় কাটিয়ে নতুন ইতিহাস গড়ল এয়ারবাস

আপডেট সময় ০৯:০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬