ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ বছর পর হিলি বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভারত থেকে ২১টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে ভারত থেকে আবারও পাথর আমদানি শুরু হলো। মেসার্স ম্যাক্স ইনফ্রা নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহারের পাকুর থেকে প্রায় ১ হাজার মেট্রিক টন পাথর আমদানি করে। আমদানিকৃত এসব পাথর ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হবে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতায় ২০২২ সাল হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। 

ব্যবসায়ীদের আশা, কাস্টমস ও বিজিবির সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই বন্দর দিয়ে পাথর আমদানির পরিমাণ বৃদ্ধি পাবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাড়ে ৫ বছর পর হিলি বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

আপডেট সময় ১০:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬