ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

সরাসরি জাহাজ চলাচল চালুর আলোচনায় বাংলাদেশ-মালদ্বীপ

মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (২৬ জুলাই) মালেতে এই বৈঠক হওয়ার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি শিপিং সংযোগ প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

অভিবাসন ও প্রবাসীকল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি এবং সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।

সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা বৈঠকে পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিল এবং দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের সম্পর্ক আরো গভীর করার গুরুত্বের কথা বলেন তিনি।

মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাহমি হাসান, মালেতে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল ইসলামও বৈঠকে অংশ নেন।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর আয়োজনে যোগ দিতে বর্তমানে মালে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

সরাসরি জাহাজ চলাচল চালুর আলোচনায় বাংলাদেশ-মালদ্বীপ

আপডেট সময় ১১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬