বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ তুলে নিয়ে জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ‘আসিয়ান’।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোকে ভোগাচ্ছে বলেও বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেছেন আসিয়ানের নেতারা।
এ অবস্থায় ম্যানিলায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন থেকে তারা বিবাদমান পক্ষগুলোকে আবারও ‘সংযত’ হওয়ারও আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবারের আসিয়ান সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ একটি “বিপজ্জনক নজির” স্থাপন করতে পারে।
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/জেএস
























