ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ Logo এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ Logo সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর Logo স্ত্রী হত্যা: ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় Logo দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই Logo বগুড়ায় ফুটবল ধোয়ার জন্য পুকুরে নেমে প্রাণ গেল তিন শিশুর Logo ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা Logo প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা Logo এক পাসপোর্টে দুই যাত্রা, প্রকৃত মালিকের আগেই ইতালি গেলেন অন্য নারী Logo জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। 

সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ শেষে তিনি নতুন সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৬ সালের পর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন তিনি। দায়িত্ব নেওয়ার শুরুতেই তাকে নানা ধরণের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজের নেতৃত্বের ছাপ রাখার জন্যও তার হাতে সময় খুবই সীমিত।

৫৬ বছর বয়সী বার্নহ্যাম বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। মাত্র দুই বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয়ে লেবার পার্টিকে ক্ষমতায় এনেছিলেন স্টারমার। তবে জনপ্রিয়তা হারানোর পর তিনি পদ ছাড়েন।

এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কিয়ের স্টারমার।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

আপডেট সময় ০৬:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬