ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম Logo পেলের স্মারক বিক্রির ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড Logo সেই ঐতিহাসিক ছবিই এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন Logo যে অভ্যাসগুলো মেনে চললে বর্ষায় সুস্থ থাকবেন Logo বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ হারের ম্যাচের রেফারি এবার ফাইনালে Logo বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের মেয়র মামদানির সতর্কবার্তা Logo বিশ্ব চ্যাম্পিয়নদের ‘বিশেষ আংটি’ উপহার দেবে ফিফা Logo আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প Logo এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল: মাগুরা সেরা, রামেক তৃতীয় Logo ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

ইরানে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে চালানো এ হামলায় বিদ্যুৎ অবকাঠামো, রেলস্টেশনসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানি কর্মকর্তারা জানান, হামলার ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ শুরুর আগে যেমন পরিস্থিতি ছিল, হরমুজ প্রণালি আর কখনো সেই অবস্থায় ফিরবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ কার্যকর করতে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়ে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

আপডেট সময় ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬