ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। পরে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ ভক্ত অংশ নেন।

মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সব শ্রেণি-পেশার মানুষকে মানিকগঞ্জের উন্নয়নে একে অপরের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের মানুষের মধ্যে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা মুসলমান, হিন্দু ও খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করছি। মানিকগঞ্জের মতো এত সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জেলা হয়তো খুব কমই আছে। এর প্রতিফলন আপনারা নির্বাচনের সময়ও দেখেছেন।

রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে সাত দিনের অস্থায়ী মেলা বসেছে। ২৪ জুলাই বিকেলে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম

আপডেট সময় ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬