ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্দর ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক Logo ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়নের ফল: তথ্য উপদেষ্টা Logo উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি Logo ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী’ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা Logo হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo এবার সাইন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা Logo অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম Logo সারাদেশে বছরে গড় বৃষ্টিপাত ২২০০ মিলিমিটার, চট্টগ্রামে ৭ দিনেই ১৪৫৪ Logo তিস্তার পানি কমলেও বন্যার আতঙ্ক কাটেনি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন। রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে তারা রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে এই উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এ ছাড়া, বর্তমানে এই মেগা প্রকল্পে প্রায় পাঁচ হাজার জন বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক নিয়োজিত রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

সংসদকে অবহিত করে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্যান্য সব প্রয়োজনীয় ও আধুনিক কারিগরি যন্ত্রপাতি নিয়ে এই প্রশিক্ষণকেন্দ্রটি পুরোদমে কাজ করছে। এই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা সরাসরি রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষিত এই শিক্ষকরা বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমন প্ল্যান্টের জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছেন, যারা সরাসরি প্ল্যান্ট অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছেন। এর মাধ্যমে পর্যায়ক্রমে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে।

দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধির মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন বা টিএসও হিসাবে কাজ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্দর ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি

আপডেট সময় ০৫:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬