ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিউবওয়েল থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে একটি নতুন টিউবওয়েলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক। টিউবওয়েলটি স্থাপনের পর হাতল না চাপতেই পানি বের হওয়া এবং পরবর্তীতে সেখান থেকে গ্যাস ও আগুনের শিখা জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাবু হোসেন নামের এক ব্যক্তি পানীয় জলের প্রয়োজনে টিউবওয়েলটি স্থাপন করেন। কাজ শেষ হওয়ার পরপরই উপস্থিত লোকজন লক্ষ্য করেন যে, কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই টিউবওয়েল দিয়ে অনবরত পানি প্রবাহিত হচ্ছে। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা আরও পর্যবেক্ষণ করতে থাকেন।

টিউবওয়েলের মিস্ত্রি মোহাম্মদ আলী জানান, গত শনিবার বিকেলে টিউবওয়েল বসানোর কাজ সম্পন্ন হয়। স্থাপনের পর থেকেই হাতল না টিপেই পানি উঠতে দেখে তারা অবাক হন। সন্দেহবশত টিউবওয়েলের মুখে গ্যাস লাইট ধরিয়ে দিলে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে, টিউবওয়েলের পানির সঙ্গে ভূগর্ভস্থ গ্যাসের মিশ্রণ রয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাটি দেখতে ভিড় জমান। স্থানীয়দের ধারণা, মাটির গভীরে প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার কারণেই এমনটি ঘটছে। তবে এটি কতটা ঝুঁকিপূর্ণ বা এর প্রকৃত কারণ কী, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা চালানোর দাবি জানিয়েছেন। কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাটিতে জনসতর্কতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো গ্রামে ঘটনাটি নিয়ে যেমন কৌতূহল বিরাজ করছে, তেমনি নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

টিউবওয়েল থেকে পানির বদলে বের হচ্ছে গ্যাস

আপডেট সময় ১০:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬