বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হলো পিএসএল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় এবার সরিয়ে নেয়া হলো পিএসএল। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার (৯ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে পিএসএল-এর দুটি ম্যাচ বাতিল হয়। ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন।

এদিকে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এর মধ্যে নাহিদ পেশোয়ার জালমি এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় তাদের দেশে ফেরানোর কথা বলেছিল বিসিবি। তবে এখন টুর্নামেন্ট সরিয়ে নেয়ায় তাদের খেলার সম্ভাবনা রয়েছে।

এর আগে বিদেশি ক্রিকেটাররা চলমান পরিস্থিতিতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন পিসিবিকে। পিএসএলে ছয় দলে প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার এবার অংশ নিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com