ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে শত্রুর বিমান ঘাঁটিতে ইরানের আইআরজিসি’র বড় আঘাত

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর স্মরণকালের সবচেয়ে বড় আঘাত হেনেছে ইরান। ১০টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ড ও কন্ট্রোল সেন্টার গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে ও বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এই অভিযান চালানো হয়। আইআরজিসি-র বিমান বাহিনী পশ্চিম এশিয়ায় শত্রুর প্রধান কমান্ড সেন্টার এবং জর্ডানের কৌশলগত আল-আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ঘাঁটিটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

আইআরজিসি’র কঠোর হুঁশিয়ারি

হামলার পর দেওয়া বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “যদি মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনের বিন্দুমাত্র পুনরাবৃত্তি ঘটে, তবে এই অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোও আমাদের ভারী গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রেহাই পাবে না।” কোনো ঘাঁটেই ইরানের আওতার বাইরে নিরাপদ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

এই হামলার পর সমগ্র পশ্চিম এশিয়া জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন পেন্টাগন বা জর্ডান সরকারের পক্ষ থেকে এখনো এই ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/ সূত্র: পার্সটুডে / আইআরএনএ

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানে শত্রুর বিমান ঘাঁটিতে ইরানের আইআরজিসি’র বড় আঘাত

আপডেট সময় ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬