ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
শহীদ খামেনেয়ীর শেষ বিদায়

শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল

শহীদ মুজাহিদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর মহিমান্বিত শেষ বিদায় অনুষ্ঠান আজ (সোমবার) তেহরানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে। বিপ্লবের আদর্শ ও শহীদদের প্রতি ইরানি জনগণের অটুট আনুগত্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই ঐতিহাসিক আয়োজন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাতে পার্সটুডে জানিয়েছে, সোমবার ভোর থেকেই শেষ বিদায় শোভাযাত্রার নির্ধারিত সড়কগুলো মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা, শহীদ বিপ্লবী নেতার ছবি বহন করেন এবং উদ্দীপনাময় স্লোগান দিতে দিতে জাতীয় ঐক্য ও শহীদ ইমামের আদর্শের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

নারী-পুরুষ, বৃদ্ধ-যুবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই শোকযাত্রায় অংশ নিয়েছেন। শহীদ নেতাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে শেষ বিদায় দিতে তারা রাজপথে নেমে আসেন। পুরো পরিবেশ ছিল শোক, দোয়া, শোকগাথা ও অশ্রুসিক্ত আবেগে পরিপূর্ণ। একই সঙ্গে মরদেহবাহী শোভাযাত্রার সঙ্গে দেশটির বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও সাধারণ মানুষের পাশে থেকে শহীদ নেতাকে তাঁর চিরনিদ্রার ঠিকানার পথে বিদায় জানাচ্ছেন।

তেহরানের এই কর্মসূচি শেষে মঙ্গলবার পবিত্র নগরী কোম-এ জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার ইরাকে নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার আয়োজন করা হয়েছে। সবশেষে, শহীদ নেতার ওসিয়ত অনুযায়ী বৃহস্পতিবার মাশহাদ-এ জানাজা শেষে তাঁকে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

বাংলা৭১নিউজ/সূত্র পার্সটুডে

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শহীদ খামেনেয়ীর শেষ বিদায়

শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল

আপডেট সময় ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬