বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে শেষ ষোলোতে নরওয়ে ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী বাজেট পাসের পর সংসদের অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবি জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

৮ বছর আগে ২০২৬ বিশ্বকাপ নিয়ে ম্যারাডোনার ভবিষ্যদ্বাণী সত্যি হচ্ছে!

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের মাঝে গরমের তীব্রতায় যখন ম্যাচে ‘হাইড্রেশন ব্রেক’ চলছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা একটি পুরনো সাক্ষাৎকার। আট বছর আগে যা তিনি বলেছিলেন, আজ যেনো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।

চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে প্রচণ্ড গরমের কারণে খেলোয়াড়দের পানি পানের জন্য অফিসিয়াল বিরতি দেওয়া হচ্ছে। এই বিরতি ম্যাচের সময় বাড়িয়ে দিচ্ছে এবং টেলিভিশনের বিজ্ঞাপনের সুযোগও বাড়াচ্ছে। ঠিক এমনটাই আগে থেকে আঁচ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক ঘোষণার পর এক টেলিভিশন অনুষ্ঠানে মারাদোনা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “বিজ্ঞাপন ঢোকানোর জন্য ওরা খেলাকে দুই অর্ধেকের বদলে চার ভাগে ভাগ করে ফেলবে। মিলিয়ে নিও, এটাই দেখতে পাবে।”

ম্যারাডোনা উত্তর আমেরিকার স্পোর্টস মডেলের সমালোচনা করে বলেছিলেন, সেখানে ফুটবলের প্রতি আবেগের চেয়ে বাণিজ্যিক স্বার্থই বড়। তিনি মন্তব্য করেন, “ওদের ফুটবলের প্রতি কোনো আবেগ নেই। কানাডিয়ানরা হয়তো ভালো স্কি করতে পারে, আর আমেরিকানরা তো বিজ্ঞাপনের সুবিধার জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চায়।”

যদিও এখনও খেলা দুই হাফেই চলছে, তবে হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচের মোট সময় বেড়ে যাচ্ছে। ফিফার নিয়ম অনুসারে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য এই বিরতি বাধ্যতামূলক। কিন্তু ভক্তরা বলছেন, এতে ম্যারাডোনা কথাই প্রমাণিত হচ্ছে।

মেক্সিকোকে যৌথ আয়োজক করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বলেছিলেন, মেক্সিকো নিয়মিত বিশ্বকাপ খেললেও সাম্প্রতিক আসরগুলোতে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনা সেই ক্লিপ ঘুরছে। আর ভক্তরা লিখছেন- “ডিয়েগো যা বলতো, সব সত্যি হয়ে যায়।” ফুটবলের চিরায়ত রূপ বদলে যাওয়ার আশঙ্কা আজ অনেকের মনে নতুন করে জাগিয়ে তুলেছে এই ভাইরাল ভিডিও।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com