রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ যে কেপ ভার্দে, সেটিও জেনে গেছেন লিওনেল মেসিরা। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য তাই শুধুই নিয়মরক্ষার।

আজ রোববার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বহীন এই ম্যাচে একাদশে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন আর্জেন্টাইন কোচ। একাদশে মেসি যে থাকবেন না, সেটি একপ্রকার নিশ্চিত। তবে দলের প্রাণভোমরা না থাকলেও ম্যাচটির দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্তিনেজদের খেলাটি বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি। এছাড়া স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন-এও খেলাটি উপভোগ করা যাবে।

তবে যারা টিভির সামনে বসে নয়, বরং নিজের মোবাইল বা ট্যাব থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

সরাসরি খেলা দেখতে ভিজিট করতে পারেন কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে। এছাড়া ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ দেখা যাবে। এছাড়া খেলার প্রতিটি মুহূর্তের আপডেট জানতে ফুটবলপ্রেমীরা চোখ রাখতে পারেন https://www.fotmob.com ওয়েবসাইটে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com