বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের সামনে। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে কিছুটা চাপে রয়েছে দলটি। অন্যদিকে ভারতও টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মাঠে নেমেছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের জয়ী একাদশের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার দোলা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারানি, রেনুকা সিং ও নন্দিনী শর্মা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com