সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

নেইমার! কোনো ব্যাপারই না: হুঙ্কার স্কটিশ ডিফেন্ডারের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসে টগবগ করছে স্কটল্যান্ড। গ্রুপ সি এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নেইমার জুনিয়রকে ঘিরে কোনো ভয় নেই বলেই জানিয়েছেন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি।

রবিবার সংবাদ সম্মেলনে নেইমারকে আটকানোর চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে হেন্ড্রি সরাসরি বলেন, এতে কোনো সমস্যা দেখছেন না তিনি। তাঁর ভাষায়, নেইমারের বিপক্ষে খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এই লড়াইয়ের জন্য অপেক্ষা করছেন। মাঠে দুই পক্ষের মধ্যে দারুণ দ্বৈরথ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার অতীত অভিজ্ঞতার কথাও স্মরণ করান। ২০২১ সালে ক্লাব ব্রুজের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জার্সিতে থাকা নেইমারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

চোটের কারণে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। কাফ ইনজুরিতে ভোগা এই তারকা মিয়ামিতে হতে যাওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

এদিকে গ্রুপ সি এর সমীকরণে জমে উঠেছে লড়াই। প্রথম দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। নতুন ফরম্যাটের কারণে ব্রাজিলের কাছে হারলেও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকছে তাদের সামনে।

অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মরক্কো মুখোমুখি হবে হাইতির। ফলে শেষ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে গ্রুপের চূড়ান্ত চিত্র।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com