ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ অভিষেকে কুরাসাও, শুরুতেই জার্মানির গোল

বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ছে কুরাসাও। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানির মুখোমুখি হয়েছে ক্ষুদ্র দ্বীপদেশটি। ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় জার্মানি। গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা।

ম্যাচের আগে কুরাসাওয়ের কোচ বলেছিলেন, ‘কোচেরা সব সময়ই প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করেন। জার্মানি যে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট, তা বলাই বাহুল্য। তারা বিশ্বকাপের অন্যতম দাবিদারও। কিন্তু ফুটবলে মাঝেমধ্যেই ছোট দল বড় দলকে হারিয়ে দেয়। আমরা হয়তো জার্মানির তুলনায় খুব ছোট দল, কিন্তু মাঠে ওদের জন্য কঠিন পরীক্ষাই হয়ে উঠতে চাই।’

জাতীয় সঙ্গীত বাজানোর সময় কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখেমুখে ফুটে উঠেছিল আবেগের ছাপ। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে আসরে অংশ নেওয়া দলটির জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত। এখন দেখার বিষয়, জার্মানি প্রত্যাশিত জয় পায়, নাকি কুরাসাও রচনা করে নতুন এক রূপকথা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

বিশ্বকাপ অভিষেকে কুরাসাও, শুরুতেই জার্মানির গোল

আপডেট সময় ১১:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬