মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রাখায় সংসদে ক্ষোভ, মন্ত্রীর বিবৃতি দাবি সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী পুরনো ও অকেজো রেল নিলামে বিক্রি সম্ভব নয়: রেলমন্ত্রী দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৭৫ রান দরকার অস্ট্রেলিয়ার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭৪ রান করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিততে হলে ২৭৫ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ এনে দেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত তিনি ৮৩ রানের চমৎকার ইনিংস খেলে আউট হন হৃদয়। 

এ ছাড়া লিটন ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো মিরপুরে ফিফটির দেখা পান। তিনি ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার।

অন্যদিকে মোসাদ্দেক খেলেন সমান মূল্যবান এক ইনিংস। ৫১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com