ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ শুরু, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর আমেরিকার মাটিতে আজ (১১ জুন) থেকে গড়াচ্ছে ফিফা পুরুষ বিশ্বকাপ ২০২৬-এর মেগা আসর। ৪৮টি দলের এই মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান এবং স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দেখতে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী এখন উন্মুখ হয়ে আছেন।

ব্যস্ততার কারণে কিংবা হাতের কাছে টেলিভিশন না থাকায় অনেকেই হয়তো ভাবছেন খেলা দেখা মিস হয়ে যাবে। তবে প্রযুক্তির এই যুগে আপনার হাতের স্মার্টফোনটিই হতে পারে বিশ্বকাপ দেখার সেরা মাধ্যম। ঘরে-বাইরে, অফিসে কিংবা যাতায়াতের পথে মোবাইলে সামান্য সাবস্ক্রিপশনে উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।

এবারের বিশ্বকাপের মূল আকর্ষণ হলো তিনটি আয়োজক দেশেই পৃথক ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা ফুটবলপ্রেমীদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর যথাক্রমে কানাডা ও যুক্তরাষ্ট্রে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

টেলিভিশনে অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় সম্প্রচার করবে ফক্স ও এফএস১। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। মোবাইলেও খুব সহজেই খেলা দেখা যাবে সরাসরি।

টিভির বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে সুবিধা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন ভক্তরা। রবির মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপে থাকছে সরাসরি সম্প্রচার। বিশ্বকাপ শুরুর আগেই এসব প্ল্যাটফর্ম ঘোষণা দিয়ে ফুটবলপ্রেমীদের মনে স্বস্তি দিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

বিশ্বকাপ শুরু, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আপডেট সময় ১১:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬