ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্টের তথ্য

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই অস্বস্তিকর এক ঘটনার মুখে পড়েছে আর্জেন্টিনা শিবির। দলটির অধিনায়ক লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশ্যে চলে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে অফিসিয়াল টিম শিটে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হয়। নিয়ম অনুযায়ী, গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবরাহের আগে পাসপোর্ট নম্বরসহ সংবেদনশীল তথ্য ঝাপসা করে দেওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিতরণ করা ওই নথিতে কোনো ধরনের সম্পাদনা করা হয়নি। ফলে মেসিসহ আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর প্রকাশ্যে চলে আসে।

এই ঘটনার মধ্যেও মাঠের খেলায় দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। প্রায় ৮৮ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা।

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে নিজের ফেরাটা স্মরণীয় করে রাখেন তিনি।

ম্যাচের এক পর্যায়ে মেসির বাড়ানো পাস থেকে বল পেয়ে এগিয়ে যাওয়া লাউতারো মার্তিনেজকে পেনাল্টি বক্সে ফেলে দিলে ফাউলের বাঁশি বাজান রেফারি। এরপর স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টি থেকে গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। এর আগে ১৯৫৭ সাল থেকে এই রেকর্ডটি ছিল আনহেল লাবরুনার দখলে।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্টের তথ্য

আপডেট সময় ১১:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬