শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিকের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন।

সহকর্মী রুহুল আমিন জানান, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাচ্ছিলেন লি চং ইয়ং। পথে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই চীনা নাগরিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com