ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। সাড়ে নয়টার দিকে আলালপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আপডেট সময় ১২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬