ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

আইএসপিআর আরও জানায়, হজ পালন শেষে আগামী ১ জুন সেনাপ্রধান দেশে ফিরবেন।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সেনাবাহিনী সর্বদা গণতন্ত্র ও সংবিধানের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

হজে গেলেন সেনাপ্রধান

আপডেট সময় ১১:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬