ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে।

সে হিসাবে ২৭ থেকে ৩১ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

আপডেট সময় ১০:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬