ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ Logo সাংবাদিকতার মানোন্নয়নে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি : অর্থমন্ত্রী Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

রবিবার আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময় চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার শো বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শীতে নাটোরে বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা বাড়লেও বাড়েনি জনবল-ওষুধ

মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

আপডেট সময় ০৯:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬