ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

লুটপাট করতে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গোপালগঞ্জে লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নেয়া হয়েছিল। গোপালগঞ্জের বড় বড় প্রতিষ্ঠানে কোন ধরনের লোক নেই। মানুষদের অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠানে কোনো ধরনের সেবা দেওয়া হয় না। 

শনিবার এফডিসিতে বাজেট মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা একটি ধ্বংস প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। সরকারের অর্থে টান আছে। তারপরও আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতের অলিগার্কিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে।

অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকার ঢাকা ও চট্টগ্রামের বাইরে উত্তরাঞ্চলে নতুন একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায়। আমাদের সরকারের পক্ষ থেকে বন্ধ শিল্প কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে আমরা অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও অলিগার্কিক ব্যবস্থা ভাঙতে চাই।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

লুটপাট করতে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬