বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের পর এক ইনজুরির কারণে তিনি গত দুই বছর ‘সামুরাই ব্লু’দের জার্সি গায়ে জড়াননি। এ ছাড়া মৌসুমজুড়ে ইনজুরির মধ্যে থাকলেও লিভারপুল মিডফিল্ডার ওয়াতারু ইন্দো এবং ৩৯ বছর বয়সী ইউতো নাগাতোমো পঞ্চম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন।

এদিকে, ব্রাইটনে হয়ে খেলা মিডফিল্ডার কাউরু মিতোমা হ্যামস্ট্রিং ইনজুরির জন্য বিশ্বকাপ দলে জায়গা পাননি। চলতি মাসের শুরুতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। বিশ্বকাপ দলে ডাক পাওয়া সেন্ট্রাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু জাপান জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালে সিরিয়ার বিপক্ষে। গত বছর আর্সেনাল ছেড়ে পারস্পরিক সম্মতিতে তিনি আয়াক্সে যোগ দেন। তোমিয়াসুকে নিয়ে আজ (শুক্রবার) টোকিওতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন জাপান কোচ।

তাকেহিরোকে রাখার বিষয়ে কোচ মোরিয়াসু বলছেন, ‘কৌশলগত কারণে তিনি সাম্প্রতিক অফিসিয়াল ম্যাচগুলো না খেললেও, আমাদের মেডিক্যাল বিভাগ নিশ্চিত করেছে যে তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সামনে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ আছে, যা তাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ করে দেবে। বিশ্বকাপের আগে নিজের অবস্থা পর্যালোচনারও সুযোগ পাবে সে, সেজন্য তাকে রাখা হয়েছে।’

কোচ হিসেবে জাপানকে দ্বিতীয় বিশ্বকাপ আসরে পরিচালনা করতে যাচ্ছেন মোরিয়াসু। দল বাছাই কঠিন কাজ জানিয়ে তিনি জায়গা না পাওয়া ফুটবলারদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি, ‘এখানে প্রতিযোগিতা করার মতো সামর্থ্যবান আরও খেলোয়াড় আছেন, যারা বিশ্বমঞ্চে জাপানকে জেতাতে পারতেন। ফলে তাদেরকে দলে রাখতে না পারায় আমি দুঃখপ্রকাশ করছি, আবার তা ছোট বিষয় নয় গভীর দুঃখবোধ হচ্ছে। তবে এটিও অনুভব করি যে, এই মুহূর্তে বিশ্বমঞ্চে জয়ের জন্য উপযোগী জাপানের সেরা ২৬ জনকে বাছাই করা হয়েছে।’

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। ‘এফ’ গ্রুপে জাপানের মিশন শুরু হবে ১৪ জুন, ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জুন তিউনিসিয়া এবং ২৫ জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে এশিয়ান পরাশক্তিরা।

জাপানের স্কোয়াড 

গোলরক্ষক : জিওন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো
ডিফেন্ডার : ইউতো নাগাতোমো, শোগো তানিগুছি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুনোসকে সুজুকি
মিডফিল্ডার-ফরোয়ার্ড : ওয়াতারু ইন্দো, জুনিয়া ইতো, দাইছি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেনতো শোইগাই, কেইসুকে গোতো

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com