ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

যমুনা সেতুর ডেক ও পরিত্যক্ত রেল লেন সংস্কারে চুক্তি সই

যমুনা বহুমুখী সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ ও পরিত্যক্ত রেল লেনের স্থানকে যানবাহন চলাচলের উপযোগী করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)-চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) জেভির মধ্যে চুক্তি সই হয়েছে।

আজ বুধবার (১৩ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং সিসিসিসি-সিআরবিসি জেভির পক্ষে ওয়াং বেনকিয়ান চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিসিসিসি-সিআরবিসি জেভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন সেখ বলেন, দ্রুত চুক্তি সইয়ের মাধ্যমে ব্রিজ সম্প্রসারণ কাজের গুণগত মান বজায় রেখে যথাযথ বাস্তবায়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ আরু উন্নত করতে যমুনা সেতুর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, যমুনা সেতু জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। সেতুতে রেল সংযোগ পৃথক হওয়ার পর অব্যবহৃত রেল লেনটি যানবাহন চলাচলের উপযোগী করে সংস্কার করা হলে সেতুর চলাচলপথ প্রায় ৩ দশমিক ৫ মিটার বৃদ্ধি পাবে।

এছাড়া সেতুর ডেক সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে যানবাহনের ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূল কাঠামোর সক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে সেতুটি দীর্ঘ সময় কার্যকরভাবে সেবা দিতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে সংস্কার কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে যাতায়াত আরও নির্বিঘ্ন হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

সংশ্লিষ্টরা জানান, সংস্কার কাজ শেষ হলে যমুনা সেতু আগামী দিনগুলোতে আরও টেকসই ও কার্যকর যোগাযোগ অবকাঠামো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

যমুনা সেতুর ডেক ও পরিত্যক্ত রেল লেন সংস্কারে চুক্তি সই

আপডেট সময় ০৬:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬