বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাপুটে জয়ে র‌্যাংকিংয়ে শান্ত-মুমিনুল-রানাদের বড় উন্নতি

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। পাশাপাশি দলের একাধিক ক্রিকেটার ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন। বিশেষ করে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে এই প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। এতে ৩ ম্যাচে ১টি করে জয়-হার ও ড্রতে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। 

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামার আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে ছিল বাংলাদেশ। 

ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হন শান্ত। প্রথম ইনিংসে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। এর সুবাদে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। এটিই তার ক্যারিয়ারের সেরা রেটিং।

বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও উন্নতি করেছেন। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে এখন ২৬তম স্থানে রয়েছেন। আর মুমিনুল হক ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক ভালো ব্যাটিংই তাদের এই উন্নতির মূল কারণ।

বোলিং র‍্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের তিন বোলার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দু’টি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও র‍্যাংকিংয়ে ফিরেছেন। ২০২৪ সালের শেষ দিকের পর প্রথম টেস্ট খেলতে নেমে চার উইকেট নেওয়ায় তিনি এখন বোলিং র‌্যাংকিংয়ের ৪৮তম স্থানে রয়েছেন।

এছাড়া দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পাঁচ উইকেট নেওয়া নাহিদ রানাও পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে উঠে এসেছেন।

তবে বাংলাদেশের বিপক্ষে হারের ম্যাচেও ব্যক্তিগত সাফল্য পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে এই পেসার আবারও টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ২৮তম।

বাংলা৭১নিউজ/এসএআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com