ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী Logo বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী Logo শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ Logo ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা Logo এক বছর পার হলে নিতে পারবে কলেরার টিকা Logo ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর Logo কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ নিতে বেনাপোলে স্বজনের অপেক্ষা Logo পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা Logo ৬ হাজার রুপির দেনাই কি কঙ্গনার সহশিল্পীর মৃত্যুর কারণ?

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায়। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬