ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo দায়িত্বে দক্ষতার ছাপ: আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আলোচনায় আসাদুল হাবিব দুলু

বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ, সূচি ঘোষণা

বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আগামীকাল (শুক্রবার) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। এরই মাঝে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। লাহোর ও রাওয়ালপিন্ডিতে আসন্ন সিরিজ মে-জুন মাসে অনুষ্ঠিত হবে।

এর আগে জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের ম্যাচগুলোও তারা পাকিস্তানে খেলেছে। যদিও এর মধ্য দুটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির বাগড়ায়। পাকিস্তান-অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজ শুরু হওয়ার সময়ে আইপিএলের চূড়ান্ত ধাপের খেলা চলবে। ফলে অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে অজিদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। ফলে লম্বা বিরতির পর তারা পাকিস্তান সিরিজ দিয়ে এই ফরম্যাটের খেলায় ফিরবে। এদিকে, ৯ জুন থেকে বাংলাদেশের সঙ্গে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে তারা ওয়ানডে খেলতে আসছে।

এদিকে, নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সম্প্রতি তাদের ক্রিকেটাররা ব্যস্ত ছিল স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। সেই টুর্নামেন্ট শেষেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু। যাত্রার প্রথমে বাংলাদেশের সঙ্গে ২টি টেস্ট খেলতে এলো শাহিন-বাবররা।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি

৩০ মে – প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
২ জুন – দ্বিতীয় ওয়ানডে (লাহোর)
৪ জুন – তৃতীয় ওয়ানডে (লাহোর)

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ, সূচি ঘোষণা

আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬