শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

সৌদিতে দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত, একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার শাওন মির্জা (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন ।

নিহত প্রবাসীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লায়। তিনি ঐ মহল্লার সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জা ও ঝরনা বেগম দম্পতির একমাত্র ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তাঁর বাবা প্রায় ১০ বছর আগে মারা যান। তিন বোন, এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাওন। 

শাওন একটি কোম্পানির অধীনে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে ইউ টার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একমাত্র ছেলে শাওন মির্জাকে হারিয়ে মা ঝর্না বেগম পাগল প্রায়। শাওন জানিয়েছিলো আসন্ন ঈদুল আজহার আগে মাকে দেখতে দেশে আসবে। সে আসা আর হলো না তার।

শাওনের মির্জার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com