ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

অনুশীলনে রুডিগারের সঙ্গে হাতাহাতির বিষয়ে মুখ খুললেন কারেরাস

রিয়াল মাদ্রিদের অনুশীলনে সতীর্থ আন্তোনিও রুডিগারের সঙ্গে হাতাহাতির বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাস। হাতাহাতি নিয়ে রিয়াল শিবিরে উত্তেজনা ও শৃঙ্খলাভঙ্গের যে গুঞ্জন ছড়িয়েছিল এক বিবৃতির মাধ্যমে তা পরিষ্কার করেছেন তিনি।

মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে কারেরাস জানান, সম্প্রতি তাকে নিয়ে যেসব মন্তব্য বা ইঙ্গিত করা হয়েছে। তা বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ নয়। 

তিনি বলেন, প্রথম দিন থেকেই ক্লাবের প্রতি আমার অঙ্গীকার পূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। সর্বোচ্চ পেশাদারত্ব ও সম্মান বজায় রেখেই আমি কাজ করে যাচ্ছি।

রিয়ালের অনুশীলন সেশনের একটি ঘটনায় গুঞ্জন উঠেছিল যে, কারেরাসকে থাপ্পড় মেরেছেন রুডিগার। জার্মানির এই তারকার নাম সরাসরি উল্লেখ না করলেও কারেরাস স্বীকার করেছেন, এক সতীর্থের সঙ্গে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন তিনি। 

এই তরুণ ফুটবলার বলেন, সতীর্থের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি একটি বিচ্ছিন্ন বিষয় যার কোনো প্রাসঙ্গিকতা নেই, এটি ইতোমধ্যে সমাধান হয়ে গেছে। পুরো দলের সঙ্গেই আমার সম্পর্ক অত্যন্ত চমৎকার।

শুধু কারেরাস-রুডিগার বিতর্কই নয়, কোচ আলভারো আরবেলোয়াকে আরও অনেক অভ্যন্তরীণ ঝামেলা সামলাতে হচ্ছে। আরবেলোয়ার সঙ্গে মিডফিল্ডার দানি সেবালোসের মধ্যে একটি অপ্রীতিকর মুখোমুখি বৈঠক হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

অনুশীলনের সময় কিলিয়ান এমবাপেকেও বেশ কয়েকবার হতাশ ও ক্ষুব্ধ হতে দেখা গেছে। দলের বাজে ফর্ম এবং ট্রফিহীন মৌসুমের আশঙ্কায় রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা বিষিয়ে উঠেছে বলে খবর ছাপিয়েছে একাধিক গণমাধ্যম। 

এ পরিস্থিতির মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ও লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার পর মান বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দলটির সামনে। আগামী রবিবার বার্সার ঘরের ক্যাম্প ন্যুতে মাঠে গড়াবে ইউরোপীয় ফুটবলের অন্যতম মর্যাদার এই লড়াই।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

অনুশীলনে রুডিগারের সঙ্গে হাতাহাতির বিষয়ে মুখ খুললেন কারেরাস

আপডেট সময় ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬