ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। সফরে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত ও গুরুত্বর্পূণ বিষয় প্রাধান্য পাবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ থেকে ৭ মে পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে অবস্থান করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সম্ভাব্য সমন্বয় নিয়ে এই সফরে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে বাণিজ্য ঘাটতি কমানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। আগামী ৭ মে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলসহ দেশে ফেরার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬